Wednesday, March 23, 2016

বাঙালির অসুখ। তনু হত্যার বিচার চাই

গুরু দুর্বাক কহেন-


দৃষ্টিভঙ্গি ম্যাটার সবসময়ঃ

১। আপনার চোখে নিজের মা, বোন ছাড়া সবই মাল। সাথে আরও বিশেষণ যোগ করুন খাসা, চখাম!
২। সবসময় মেয়েদের পোশাকের সমালোচনা করবেন কিন্তু নিজেই খুঁজে খুঁজে ব্রায়ের ফিতা বেরিয়ে আছে কি না খুঁজবেন, আপাদমস্তক দেখে হেব্বি ফিগারের সার্টিফিকেট দেবেন!
৩। অনলাইন বা অন্য কোথাও মেয়েদের ছবি দেখে ইমানদন্ড দাঁড় করাবেন।
৪। সবার সতীচ্ছদ অক্ষত আছে কিনা খোঁজ করবেন।
৫। দিনশেষে রসময় গুপ্তের রস কাহিনী ও বিভিন্ন পজিশনের চিত্র ও চলচিত্র দেখবেন।
৬। শুধু তাই নয় সপ্নের মধ্যে খুঁজুন আপনার অতৃপ্ত থাকা পুরুষত্বের ক্ষমতা বাস্তবায়ন করতে আর ঘুম থেকে উঠেই তা সত্যি করার জন্য লেগে পড়ুন।

মূল কথা সবই দৃষ্টিভঙ্গির ফলাফল।


আজ কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুকে ধর্ষণ করে হত্যা করেছে নৃশংস ভাবে। আগে তো ধর্ষণের জন্য নারীকে ও তাদের পোশাককে দোষারোপ করতেন কিন্তু হিজাব পড়েই কি তনু রক্ষা পেল? প্রশ্নটা নিজেকে করুন আর ভাবতে থাকুন কে দায়ী, কেন দায়ী? নতুবা, নেক্সট টার্গেট আপনার প্রিয় কেও হতে যাচ্ছে!!


No comments:

Post a Comment